জনাকী ট্রান্সপোর্ট এজেন্সী কোন কোন সেবা প্রদান করে?

আমরা নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন সেবা প্রদান করি যেমন – পণ্য পরিবহন, ডেলিভারি সার্ভিস, লজিস্টিক সাপোর্ট, ওয়্যারহাউস সুবিধা এবং ট্র্যাকিং সেবা।

আপনারা কি সারা বাংলাদেশে সার্ভিস দেন?

হ্যাঁ, আমরা বাংলাদেশের প্রায় সব জেলায় পরিবহন সেবা দিয়ে থাকি।

কিভাবে আপনার পরিবহন বুকিং করতে পারব?

আপনি আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ফোন/অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারবেন।

আপনারা কি পণ্যের নিরাপত্তার গ্যারান্টি দেন?

অবশ্যই। আমরা পণ্য সঠিকভাবে প্যাকিং, লোডিং এবং ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে নিরাপদ ডেলিভারির নিশ্চয়তা দিই।

আপনারা কি ডেলিভারি ট্র্যাকিং সেবা প্রদান করেন?

হ্যাঁ, আমাদের কাছে রিয়েল-টাইম লোকেশন ট্র্যাকিং সেবা আছে, যার মাধ্যমে গ্রাহক তার পণ্য কোথায় আছে তা জানতে পারবেন।

ডেলিভারি কত সময়ের মধ্যে হয়?

পণ্য ডেলিভারির সময় নির্ভর করে দূরত্ব ও গন্তব্যের উপর। সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়।

আপনারা কি ভারী বা শিল্প কারখানার যন্ত্রপাতি পরিবহন করেন?

জি হ্যাঁ, আমাদের কাছে ভারী ওজন এবং শিল্পজাত যন্ত্রপাতি পরিবহনের জন্য বিশেষায়িত ট্রাক ও সরঞ্জাম রয়েছে।

পরিবহন খরচ কিভাবে নির্ধারিত হয়?

খরচ নির্ভর করে পণ্যের ওজন, আকার, গন্তব্য ও সেবার ধরণের উপর। আমরা সবসময় গ্রাহকের জন্য সাশ্রয়ী রেট অফার করি।

আপনারা কি জরুরি/এক্সপ্রেস ডেলিভারি সেবা দেন?

জি, আমরা এক্সপ্রেস ডেলিভারি সেবা দিয়ে থাকি যাতে দ্রুত সময়ে গ্রাহকের পণ্য পৌঁছে যায়।

আপনার কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে কিভাবে যোগাযোগ করা যাবে?

আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন অথবা ওয়েবসাইট/ফেসবুক পেজের মাধ্যমে বার্তা পাঠাতে পারেন। আমাদের টিম ২৪/৭ সাপোর্ট দিয়ে থাকে।

Go Back Top